Saturday, August 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১/৬/১৪)

1.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

ফের শিব্লুর ৫ ও জাহিদের ৩ দিনের রিমান্ড (banglanews24.com)

রব, বাপ্পী ও জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

আদেল, মিস্টার ও রুটি সোহেলকে গ্রেপ্তারে ইমিগ্রেশানে চিঠি (banglanews24.com)

অপরাধীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে এবং বিমানবন্দরে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।

2.নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি সাহেব, যিনি ঋণই নেননি, দুর্বৃত্তদের কারসাজিতে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

প্রকৃতপক্ষে নারায়ণগঞ্জ এবং ফেনীর এককালের দুর্ধর্ষ সন্ত্রাসের গডফাদার ওসমান, হাজারীরা আজ যখন জনসমর্থনহীন হয়ে পতনের মুখে, তখন দূরবৃত্তায়নই এদের একমাত্র ভরসা, জনগণের
পছন্দের প্রার্থীকে সরিয়ে দেয়াই এদের টিকে থাকার একমাত্র উপায়।

3.নাগরিক শক্তির স্থানীয় সমর্থকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার গ্রামগুলোতে ডাকাতের উপদ্রব বন্ধ হয়েছে।  
(রেফরেন্স: জনতার ঐক্যের শক্তির মাধ্যমে অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানো - ২)

4.নাগরিক শক্তির আত্নপ্রকাশ ঘোষণার দিন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মত করে বিশেষ আয়োজন নিতে আগ্রহ প্রকাশ করেছে।

5.Kolkata Knight Riders clinches IPL '14. Congratulations to Kolkata Knight Riders and our hero Shakib Al Hasan!

6.বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে।

"দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি
মৃধাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (prothom-alo.com)      
হলমার্কের আরও ১৪টি মামলার চার্জশিট অনুমোদন (banglanews24.com)

বেনাপোলে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি
- দুর্নীতি খতিয়ে দেখা হবে।

7.৯৮ ভাগ খাদ্যপণ্যই ভেজাল
খাদ্যে ভেজাল এবং বিষক্রিয়ার ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা অত্যাবশ্যক।
খাদ্যে ভেজালের সাথে কোন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একইসাথে জনগণকে প্রাত্যহিক জীবনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তৎপর হতে হবে।

বগুড়ায় ফল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান (banglanews24.com)

8.বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নারীরা: প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস



9.আমাদের লক্ষ্য "দুর্নীতিমুক্ত বাংলাদেশ", "মাদকমুক্ত বাংলাদেশ", "সন্ত্রাসমুক্ত  বাংলাদেশ" এবং "যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ"।  
জনগণ নিজ নিজ অবস্থান থেকে এই লক্ষ্যগুলোকে সামনে রেখে "নাগরিক আন্দোলন" গড়ে তুলবেন। 

10.বগুড়ায় পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী রালি



আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পাশে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।

11.পৃষ্ঠপোষকতা পেলে সৈয়দপুর থেকেও রপ্তানি বাড়বে (prothom-alo.com)
আমাদের বিবেচনায় থাকবে।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৩১/৫/১৪)

1."যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ" প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভ টিজিং রোধ করে দেশে নারী অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত করা হবে।   

অ্যাসিড সন্ত্রাসকে জাদুঘরে পাঠানোর প্রত্যয় (prothom-alo.com)

2.আইনশৃঙ্খলা, সীমান্ত রক্ষী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে গত ৩ মাসে আমরা অনেকদূর এগিয়েছি।
দেশে মাদকের সরবরাহ কমেছে। সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
এবার মাদক সেবীদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মাদকের বিরুদ্ধে পারিবারিক এবং সামাজিকভাবে সচেতন হতে হবে।

মাদক ছাড়তে চাই দৃঢ় মনোবল ও ইচ্ছাশক্তি (prothom-alo.com)  

3.শাহজালাল বিমান বন্দরে অবৈধ মুদ্রা ব্যবসায়ী আটক (banglanews24.com)

দেশের আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে গত কয়েক মাসে অবৈধ স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা উদ্ধারে সাফল্য - আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতার ফল। 

4.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

স্বপন ও জাহিদ ফের ২ দিনের রিমান্ডে (banglanews24.com)  
সিফাত - সৈকত - শিপনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

5.দেশ রক্ষায় বাবার মতই না ফেরার দেশে মিজান

সীমান্ত রক্ষায় শহীদ নায়েক সুবেদার মিজানুর রহমানের জন্য শ্রদ্ধা।

7.সর্বজনের শিক্ষা কি সম্ভব?: আনু মুহাম্মদ (prothom-alo.com) 

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৩০/৫/১৪)

1.আমার সঙ্গে তরুণ প্রজন্ম আছে: প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল

2.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

একরাম হত্যা মামলার আসামী বেলাল ৫ দিনের রিমান্ডে (banglanews24.com)
আরও একজনের ৫ দিনের রিমান্ড (banglanews24.com)
ফুলগাজীতে নিজাম হাজারীর ফাঁসি দাবি (banglanews24.com)
উত্তাল ফুলগাজী আদেলের খোঁজে পুলিশ (mzamin.com)

3.ছাত্রলীগ, যুবলীগ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি ভাঁড়ায় অপরাধ সংঘটনে জড়িত হয়ে পড়েছে।
সরকারি দলের ছাত্র এবং যুব সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে আইনের উরধে থাকার দিন শেষ।

খুলনা নগর ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ৫ (banglanews24.com)

4.কুষ্টিয়া জেলাকে অপরাধ্মুক্ত করা হবে। 

কুষ্টিয়ায় বিভিন্ন মামলার ৩০ আসামী গ্রেপ্তার (banglanews24.com)

5.আমরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অযাচিত এবং নীতিবিরুদ্ধ কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

6.সমর্থনের বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব ওসমানদের

"তুমি যদি একটু চুপচাপ আর শান্ত থাকো, তাহলে যে মামলাটি হয়েছে তা প্রত্যাহারের ব্যবস্থা আমি করবো।" - নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সেলিম ওসমান।
বলাই বাহুল্য, মামলাটি মিথ্যা, সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত।

7.প্রসঙ্গ জামায়াতের বিচার: নির্মূল কমিটির নিন্দা, গণজাগরণের প্রতিবাদ
সোমবার মন্ত্রনালয়ের সামনে গণজাগরণ মঞ্চের অবস্থান (ittefaq.com.bd)

8.প্রথমবারের মত দেশে রোবোটিক সার্জারি (banglanews24.com)

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে যাতে দেশের কোন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয়। 

9.তথ্যপ্রযুক্তি দুর্নীতির সবচেয়ে বড় শত্রু: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (banglanews24.com)

10.আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানজিম আহমেদ সোহেল তাজ, মাহী বি. চৌধুরী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থদের মত আদর্শবান তরুণ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকার জনগণ চাইলে আইনবিদ ড. শাহদীন মালিক, ড. আসিফ নজরুলরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৯/৫/১৪)

1.নাগরিক শক্তির যে কোন সদস্য দলের মেম্বার থেকে ধীরে ধীরে নিজ যোগ্যতায় শীর্ষপদে যেতে পারবেন এবং 
জনগণের মান্ডেট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন।

ভারতে এক সময়কার চা বিক্রেতা কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশেও হয়ত ভবিষ্যতের কোন এক সময় অনুরূপ কাহিনী রচিত হবে।

দলের প্রতিটি পর্যায়ে গণতন্ত্রের চর্চা থাকবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে।  
নির্দিষ্ট সময় অন্তর দলের প্রতিটি পদের জন্য দলের অভ্যন্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে জয়ী হয়ে নেতারা ধীরে ধীরে দলে উপরের দিকে উঠে আসবেন।   

2.নয় কোটি টাকার খননযন্ত্র ২০ কোটিতে কিনছে বন্দর
খতিয়ে দেখা হবে।

3.দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি দেশেই নির্মিত হবে। দেশের প্রয়োজন মিটিয়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী বিভিন্ন প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলোতে রপ্তানি করা হবে।
এ লক্ষ্যে স্কিলফুল ইঞ্জিনিয়ার গরে তুলতে  ইঞ্জিনিয়ারিং শিক্ষায় বড় ধরণের পরিবর্তন আনা হবে।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৮/৫/১৪)

1.খুনি কাউন্সিলর নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য বন্ধে অগ্রগতি

নূর হোসেনকে পালাতে "সহায়তাকারী" মশিউর চার দিনের রিমান্ডে

2.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

একরাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও ১ (banglanews24.com)
একরাম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বেলাল গ্রেপ্তার (banglanews24.com)

3.সার, কিছু একটা করুন - প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল

"১১ লাখ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষা দিয়েছে"
"এ বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে"
"(প্রতিবাদ হিসেবে) এই শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্ল্যাকার্ড নিয়ে বসে থাকবো (শহীদ মিনারে)"  

আমরা প্রত্যাশা করি, দেশের জনগণ যারা আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন সবাই প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের সাথে যোগ দেবেন।

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৭/৫/১৪)

1.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

একরামুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার (prothom-alo.com)
একরাম হত্যায় ব্যবহৃত পিস্তলটি জাহিদ চৌধুরীর
ফুলগাজীতে আ'লীগ নেতাসহ আরও গ্রেফতার ২ (banglanews24.com)

2. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com)
ইয়াবাসহ ধানমন্ডির নাজিম উদ্দিন বাবু আটক (banglanews24.com)
লক্ষ্মীপুরে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড (banglanews24.com)

3. তামাক চাষে অনীহা সৃষ্টিতে ১৪৯ উপজেলায় তুলাচাষ প্রকল্প

বাংলাদেশে গার্মেন্টস শিল্পের বিকাশে দেশেই তুলা উৎপাদিত হবে এবং তুলা আমদানি করতে যে অর্থ ব্যয় হয়
তার চেয়ে কম খরচে সরবরাহ করা হবে (রেফরেন্স: নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)।
সিগারেট এবং তামাকজাত পণ্য আমদানির উপর শুল্ক বাড়িয়ে বাজেট প্রণয়ন করা হবে (রেফরেন্স: নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার রূপরেখা)।

দেশের উন্নয়নে তামাক চাষের স্থানে তুলা চাষ প্রকল্পটির সাথে সংশ্লিষ্টদের এই কার্যক্রমকে জোরদারের আহ্বান জানাই।

4.লক্ষ্মীপুরের গডফাদার আবু তাহের এবং অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর উপর নজরদারি বৃদ্ধি করা হবে। 
লক্ষ্মীপুর জেলাকে অপরাধ্মুক্ত করা হবে। 

5.খুনি কাউন্সিলর নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য বন্ধে অগ্রগতি

নূর হোসেনকে পালাতে সহায়তাকারী গ্রেপ্তার (banglanews24.com)
নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট



6.ছাত্রলীগ, যুবলীগ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি ভাঁড়ায় অপরাধ সংঘটনে জড়িত হয়ে পড়েছে। 
সরকারি দলের ছাত্র এবং যুব সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে আইনের উরধে থাকার দিন শেষ। 

অপহরণের দায়ে ঢাবির এসএম হল থেকে ২ ছাত্র আটক (banglanews24.com)

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৬/৫/১৪)

1.ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদের ৮ দিনের রিমান্ড
পরিকল্পনাকারী জাহিদ ও বেলালকে আ'লীগ থেকে বহিষ্কার (banglanews24.com)
একরাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ফেনীর আ'লীগ নেতা আদেলের বাড়িতে তল্লাশি (priyo.com)

2. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে এই কদিনে আমরা আরও অনেকদূর এগিয়েছি।

ব্রাক্ষণবাড়িয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২ (banglanews24.com)


3. সুন্দরগঞ্জে অবৈধ সার্কাস উচ্ছেদ (banglanews24.com)
গাইবান্ধা - ১ আসনের সংসদ সদস্য মঞ্জউরুল ইসলাম লিটনের বাঁধা স্বত্বেও দায়িত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন বিশ্বাস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের  অভিনন্দন।

4. বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে জনগণের ক্ষমতা অধিষ্ঠিত হচ্ছে।

5.আইনের শাসন প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরণের প্রবৃদ্ধি এনে দেবে।

বাংলাদেশে ব্যবসায়ীদের আর চাঁদা দিতে হবে না।
অবৈধভাবে ভূমি দখল বন্ধ হবে।
অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার বন্ধ হবে। দেশের মানুষের টাকা দেশেই থাকবে।
রাষ্ট্রায়ত ব্যাংকগুলোতে ঋণখেলাপিদের অপততপরতা বন্ধ হবে। সৎ ব্যবসায়ীরা ঋণ সুবিধা পাবেন। ব্যাংক ঋণের হার কমবে।
শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসবে। বিনিয়োগ এবং অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য আসবে।
দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। পণ্য জমা রেখে দাম বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমবে (যার দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে টেকনাফে দেখেছি)।

6.মিডিয়ার প্রতি আহ্বান: 
মিডিয়ার দায়িত্ব হবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেছেন দেশের এমন ব্যক্তিদের সফলতার কাহিনী তুলে ধরা।
এতে সবার মাঝে অনুপ্রেরণা তৈরি হবে।          
বাংলাদেশে আরও নতুন নতুন সাফল্যের কাহিনী তৈরি হবে।

7.খুনি কাউন্সিলর নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য বন্ধে অগ্রগতি

নূর হোসেনের বাস থেকে অস্ত্র উদ্ধার (banglanews24.com)

8.রাজনৈতিক প্রভাবের উরধে উঠে সাগর - রুনি হত্যাকাণ্ডের তদন্ত করা হবে এবং অপরাধীদের শাস্তি দেওয়া হবে।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৫/৫/১৪)

1. ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

একরাম হত্যাকাণ্ড: জাহিদ চৌধুরী গ্রেপ্তার (mzamin.com)
একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী আটক
আনোয়ার, ইকবাল, আলাউদ্দিন ও বেলাল ৫দিনের রিমান্ডে (banglanews24.com)
কাউন্সিলর শিব্লুসহ ৯ জন ৮ দিনের রিমান্ডে (mzamin.com)
ফুলগাজীতে ৫০ পেট্রোলবোমা উদ্ধার, আটক ১ (banglanews24.com)

ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীর উপর নজরদারি বৃদ্ধি এবং সীমান্ত ও বিমানবন্দরে সতর্ক অবস্থান জরুরী।

ধরাছোঁয়ার বাইরে পরিকল্পনাকারীরা (mzamin.com)


2. চুয়াডাঙায় সাংবাদিক নিপুল হত্যাকারীদের শাস্তির দাবি (banglanews24.com)

অগ্রগতি
চুয়াডাঙায় সাংবাদিক নিপুল হত্যার আসামি মমিন গ্রেপ্তার (mzamin.com)

3. পাবনায় ৯ হত্যাসহ ১৪ মামলার আসামী গ্রেপ্তার (banglanews24.com)

4. খাদ্যে ভেজাল নিয়ে তৃতীয় মাত্রা ২৪ মে বিশেষ পর্ব

আমাদের তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
খাদ্যে ভেজাল রোধে ফেইসবুকে "স্টপ পয়জনিং আস" গ্রুপ গঠন এবং মানববন্ধন করেছে।
খাদ্যে ভেজাল এবং বিষক্রিয়ার ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটদের কঠোর ভূমিকা অত্যাবশ্যক।    



5.রাষ্ট্রায়ত ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরী। 

চাকরি হারালেন বেসিক ব্যাংকের এমডি (banglanews24.com)
বেসিক ব্যাংকের ডিএমডি - জিএম'র সম্পদ চেয়ে দুদকের নোটিশ (banglanews24.com)

6.বাংলাদেশের সৌন্দর্য সর্বত্রই এক ও অভিন্ন: ডান মজিনা (mzamin.com)

7. "স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পের ৫০ ভাগ যায় ঘুষে" (mzamin.com)

8. প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদকে ২৫ অভিযোগ (banglanews24.com)

9. নূর হোসেন ও তার সহযোগীদের নামে থানায় আরেকটি অভিযোগ (banglanews24.com)

10.আপাতত যা মনে হচ্ছে (প্রাথমিক অনুমান):
দুর্বৃত্তরা মিডিয়ার মাধ্যমে রটাচ্ছে গণিতের প্রশ্ন ফাঁস হয়েছে (সম্ভবত হয়নি)।
কিছুদিন পর সবাই বলবে, গণিতের প্রশ্ন আসলে ফাঁস হয়নি - ওটা গুজব।
তখন দুর্বৃত্তরা রটাবে, পদার্থ - রসায়ন প্রশ্ন ফাঁস গণিত প্রশ্ন ফাঁসের মতই গুজব, আসলে শুধু ইংরেজি ২য় পত্র ফাঁস
হয়েছিল - ওটার পরীক্ষা পরে হবে - কাজেই পুরো পরীক্ষায় কোন খুঁত নেই।
(একটি মিথ্যা রটিয়ে আগের সত্যগুলোকেও মিথ্যা বানিয়ে দেওয়া)
(দুর্বৃত্তরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে!)    

11. দুর্নীতির তিন মুকুটহীন সম্রাট (banglanews24.com)

12. কুতুবদিয়ায় বায়ু বিদ্যুৎ এখনো আশার আলো (banglanews24.com)

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৪/৫/১৪)

1. ফেনীর একরাম হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি 

‘পিস্তল দেয় জাহিদ, গুলি করে আবিদ’

একরাম হত্যাকাণ্ড: কাউন্সিলর শিব্লুর আত্নসমর্পণ (banglanews24.com)
আটক ব্যক্তিরা এখন ফেনীতে (banglanews24.com)

2. ফেনীর গডফাদারদের ভিড়ে এক গডমাদার বড়মনি (banglanews24.com)
"বড়মনির উত্থানের পেছনেও রয়েছে নিজাম হাজারীর হাত।
বড়মনি নিজাম হাজারীর মামি।
এক পর্যায়ে ফেনীতে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ চলে আসে বড়মনির ছেলে আবিদের হাতে।"

3. এক মাস ক্যাম্পেইন করবে গণজাগরণ মঞ্চ
শাহবাগে আবার জোয়ার সৃষ্টি করতে হবে (banglanews24.com)
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে - ডা. ইমরান এইচ সরকার (banglanews24.com)
২৭ মে থেকে "ঘরে ঘরে গণজাগরণ" কর্মসূচী (banglanews24.com)

সারাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সংবিধানের মূল নীতিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে 
গণজাগরণ মঞ্চকেই অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।

4. "দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা ৩৫০ জন সংসদ সদস্য সার্বভৌম নন। সার্বভৌম হল জনগণ। আমি সিধান্ত নিলাম, জনগণ সেটা মানতে বাধ্য - দয়া করে এমন মনোবৃত্তি পোষণ করবেন না।" - সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক (prothom-alo.com)

5. দ্রুততম সময়ে অন্যায় অপরাধ দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে এনে বাংলাদেশ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।
আমাদের স্বপ্ন অন্যায় অপরাধ দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ। 

6. পাবলিক পরীক্ষার (এইচএসসি) প্রশ্নপত্র ফাঁস করে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসে জড়িতদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে।
জনগণ দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ত্বরিত ভূমিকা প্রত্যাশা করে।

7. ৪ যুবকের পেট কেটে সাগরে ভাসালো দালালরা  (banglanews24.com)
জড়িত দালাল, মানব পাচারকারীদের বিচারের মুখোমুখি করা হবে।

8. সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম আর সততা: সুফি মিজান (banglanews24.com)

9. ছাদ থেকে ফেলে লিজাকে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন (mzamin.com)

10. অভিনব কায়দায় শামীম ওসমানকে ফাঁসানো হচ্ছে: শহীদ চেয়ারম্যান

এর আগে শহীদ চেয়ারম্যান রাবকে জড়িয়ে গল্প কাহিনী শুনিয়েছেন এবং দুষ্কৃতিকারীরা সেই গল্প কাহিনী সারা দেশে ছড়িয়েছেন। এবার তিনি শামীম ওসমানের পক্ষ নিলেন। 

বাংলাদেশের মানুষ সময় হলে সত্য ঠিকই জানবে।
শুধুমাত্র গুজব দিয়ে কতটা তোলপাড় করা যায় - তাও জানবে।
(বিশেষ সময়ে চাঁদে দেশের কোন কোন নেতার মুখ দেখা যায়!)
এসব গুজব ছড়ানো ব্যক্তিরাই বিচারের মুখোমুখি হবে।

ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অপরাধী রাজনীতিবিদদের সবাই রুখে দাঁড়াচ্ছে - এটা দুষ্কৃতিকারীদের পছন্দ হওয়ার কথা না।
প্রকৃতপক্ষে দুর্বৃত্তরা এখন নিঃসঙ্গ এবং ক্ষমতাহীন হয়ে পড়েছেন।
বাংলাদেশে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে।  

11. 'মধুর ক্যান্টিন হবে আদর্শ রাজনীতির তীর্থস্থান': মুজাহিদুল ইসলাম সেলিম (priyo.com)

12. এখন খুব দ্রুত নাগরিক শক্তি বিস্ফোরণের মত ছড়িয়ে পড়বে।
এতদিন বিস্ফরন্মুখ ছিল - এখন সত্যি সত্যি বিস্ফোরণ ঘটবে!
মানুষের বাঁধভাঙা আবেগ সবাই টের পাবে!

13. বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে সেমি ফাইনালে খেলবে। এই লক্ষ্যে প্রস্তুতি শুরু হোক ভারতের বিপক্ষে সিরিজ জয় দিয়ে।
সাকিব ব্যাটে বলে কলকাতাবাসীর মন জয় করে নিয়েছেন। মুশফিক - মাশরাফিরা তৈরি তো?

14. নূর হোসেনের সাথে ফোনালাপ প্রকাশিত হয়েছে। শামীম ওসমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক।
৭ খুনসহ দশকের পর দশক ধরে নারায়ণগঞ্জে চলা অসংখ্য অপকর্ম বেরিয়ে আসবে।

15. "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মালিক জনগণ" - জি এম কাদের

16. বাংলাদেশ হবে এশিয়ার ইকোনমিক টাইগার: ডান মজীনা (ittefaq.com.bd)

17. নিয়ন্ত্রণহীন সরকারি দল: দল দেখার কি কেউ নেই! (prothom-alo.com)

18. শাহজালাল বিমানবন্দরে বিদেশী মুদ্রাসহ দুজন আটক (kalerkantho.com)

19. রাবকে জড়িয়ে যেভাবে ৬ কোটি টাকার গল্প কাহিনী ছড়ানো হয়েছে - দুর্বৃত্তরা একইভাবে ফেনীর একরাম হত্যা নিয়ে ৩ কোটি টাকার কাহিনী বানিয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছেন।  
এবার দুর্বৃত্তদের লক্ষ্য বাকি সবাই গ্রেপ্তার হলেও সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে রক্ষা করা।

(দুর্বৃত্তরা একই ধরণের কাহিনী বারবার বানালে তো জনগণ ধরে ফেলবে!)

20. নারায়ণগঞ্জের জনগণ নূর হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।  
এতদিন চুপ থাকা ফেনীর জনগণকে এবার ফেনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে, গডফাদারদের বিরুদ্ধে মামলা করতে 
এগিয়ে আসতে হবে। দুর্বৃত্তদের বিচারের মুখোমুখি করতে হবে।           

ফেনী জেলাকে অপরাধ্মুক্ত করা হবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 

21. বাংলাদেশের মাটিতে বদি, শামীম ওসমান, নিজাম উদ্দিন হাজারীর বিচার হবে।

22.এমআইটি সেরা বাংলাদেশ (prothom-alo.com)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সত্যি সত্যিই আন্তর্জাতিকভাবে পালন করে "এক্সিলেন্স ইন প্রোগ্রামিং" পুরস্কার জিতে নিয়েছে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় এমআইটিতে
অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা।
এমআইটি বিএসএ (MIT BSA)'র আট সদস্যকে উষ্ণ অভিনন্দন!

23.চকরিয়ায় কলেজে তালা দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ (jugantor.com)
কচুয়ায় ওয়ার্ডবয়কে পেটাল ছাত্রলীগ নেতা (jugantor.com)

ছাত্রলীগ, যুবলীগ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এমনকি ভাঁড়ায় অপরাধ সংঘটনে জড়িত হয়ে পড়েছে।

সরকারি দলের ছাত্র সংগঠনের সদস্য হওয়ার বিনিময়ে আইনের উরধে থাকার দিন শেষ।

বদি, ওসমান, হাজারীরা আজ চুপসে গেছেন - ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার, ছোটখাট মাস্তানরা
(যাদের লাখ টাকা দামি অস্ত্র এবং অর্থ যোগান দেন এসব গডফাদাররা)
এ থেকে শিক্ষা নেবেন বলেই আমরা আশা করি। তা নাহলে
বদি, ওসমান, হাজারীদের জন্য যে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে - এসব মাস্তানদেরও একই পরিণতি হবে। 

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৩/৫/১৪)

1. নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গডফাদারদের দৌরাত্নের দিন শেষ হয়ে আসছে।
নারায়ণগঞ্জকে অপরাধ্মুক্ত শান্তির জেলা হিসেবে গড়ে তোলা হবে।

শামীমের সহায়তায় পালালেন নূর হোসেন (prothom-alo)
শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি ত্বকী মঞ্চের (prothom-alo)
শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি (mzamin.com)

অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানোয় দেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মিডিয়ার ঐক্যবদ্ধ ভূমিকা প্রশংসনীয়।

2. লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতাকে ডেকে নিয়ে হত্যা (ittefaq.com.bd)

3. "যেখানে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকার লোপাট দুর্নীতি চলে সেখানে গ্রামের অসহায় মহিলাদের ব্যাংককে রাষ্ট্রীয়করণ আমাদের শঙ্কিত করে তোলে।"

State-owned banks in Bangladesh: From cancer to pimple (The Economist; April 19, 2014 Print Edition)
Microfinance in Bangladesh: Rehabilitation and attack (The Economist; April 19, 2014 Print Edition)


4. সবার মতামতের ভিত্তিতে পাবলিক পরীক্ষাগুলোতে প্রণীত গ্রেডিং পদ্ধতির ত্রুটিগুলো দূর করে গ্রেডিং পদ্ধতিতে পরিবর্তন আনা হবে।

বর্তমান পদ্ধতিতে হাজার শিক্ষার্থী কিংবা লক্ষ শিক্ষার্থী একই গ্রেইড পায়। ফলাফল দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের উপায় নেই।
আগে মেধা তালিকায় স্থান করে নেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করত। এখন সেই অনুপ্রেরণা নেই।
বিজ্ঞান এবং গণিতের বিষয়গুলোতে শুধু ৮০ নাম্বার পাওয়ার লক্ষ্য মেধাবী ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের অন্তরায়।
প্রাপ্ত নাম্বার প্রকাশ করা হয় না অথচ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সবার অজান্তে ব্যবহার করা হয় - এখানে অস্বচ্ছতা রয়েছে।

শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হচ্ছে কি? - তুহিন ওয়াদুদ (prothom-alo.com)

5. জার্মানি বাংলাদেশের রেলওয়ে উন্নয়ন, পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুৎ খাত, নৌ পরিবহণ, বর্জ্য ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে আগ্রহী। (banglanews24.com)

6. নারায়ণগঞ্জ, ফেনী, কক্সবাজারের পাশাপাশি চতুর্থ জেলা হিসেবে লক্ষ্মীপুরের উপর আমাদের নজরদারি বাড়বে - বিশেষ করে সন্ত্রাসের মদদদাতা গডফাদারদের উপর। গডফাদার আবু তাহের লক্ষ্মীপুরকে আতঙ্কের জেলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।  
লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু জরুরী।

আমরা কেন লাশ হলাম? (prothom-alo.com)
"নারায়ণগঞ্জের পর ফেনী। ফেনীর পর লক্ষ্মীপুর। এরপর কি?"

7. বাংলাদেশ হতে পারে নবায়নযোগ্য জ্বালানির (Renewable Energy) উৎস উদ্ভাবন এবং ব্যবহারে সারা পৃথিবীর উদাহরণ।
সামনের দিনগুলোতে রিকশার চাকার ঘূর্ণনে বিদ্যুৎ এবং বন্যার পানিতে বিদ্যুৎ - এর মত উদ্ভাবন আসবে।

নবায়নযোগ্য জ্বালানি: নিরালাপুঞ্জির আলোকিত জীবন - ড. মুশফিকুর রহমান (prothom-alo.com)

8. 'মূসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ জরুরি' (banglanews24.com)

গুণী ব্যক্তিদের গুণের কদর না করলে দেশের মানুষের মাঝে গুণী হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে কিভাবে?

9. একরাম হত্যা - কিলিং মিশনে অংশ নিয়েছিল যারা (mzamin.com)
"হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেনীতে। ... নিজাম হাজারীর আতঙ্কে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও
কিলিং মিশনে জড়িতদের নাম এখন ফেনীবাসীর মুখস্ত।"  

প্রথম গুলি করে এমপির ভাই (ছবিসহ) (jugantor.com)
"একরামুল হককে প্রথম গুলিটি করে ফেনী - ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম ওরফে আবিদ।"

কিলিং মিশনে জড়িতদের প্রত্যেককে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক।
গ্রেপ্তার করা হোক ফেনীর গডফাদার সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে।

সীমান্তে সীমান্ত রক্ষাকারী বাহিনীর এবং বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সতর্ক অবস্থান জরুরী।

10. মধ্যপ্রাচ্যে সীমিত এজেন্সি চায় দূতাবাস, তৎপর ব্যবসায়ীরা (mzamin.com)

কোন রিক্রুটিং এজেন্সি দরিদ্র ব্যক্তিদের সাথে প্রতারণা করলে - কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

11. এখন থেকে যত দিন যাবে নাগরিক শক্তির কার্যক্রম তত জোরদার হবে, প্রভাব জনগণের মনে গভীর থেকে গভীরভাবে অনুভূত হবে -
until পুরো বাংলাদেশ নাগরিক শক্তি হয়ে উঠে!
যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার স্বপ্নটা অনেক দিনের!

প্রত্যেকটা মানুষের মাঝে লুকিয়ে আছে বিশাল শক্তি, অফুরন্ত সম্ভাবনা (লিপটনের কথা পড়ুন)।
এমন ১৬ কোটি শক্তি, ১৬ কোটি সম্ভাবনার একটাকেও হারাতে দেয়া যাবে না।

12. কিলিং মিশনের পাঁচ ক্যাডার আটক (samakal.net)
"একরামুল হককে নৃশংস ভাবে হত্যায় জড়িত সরকারি দলের পাঁচ ক্যাডারসহ আটজনকে আটক করেছে রাব। এ পাঁচ ক্যাডারই কিলিং মিশনে অংশ নিয়েছিল।"
"হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে নানা কৌশল নিয়েছে পুলিশ। ঘটনার সময় ওই এলাকার মোবাইল ফোনে কারা কী কথা বলেছিলেন,
সেগুলো সংগ্রহ করা হয়েছে। ওই সময় স্থানীয় কয়েকজন মোবাইল দিয়ে ভিডিও করেন পুরো দৃশ্য। সেটাও পুলিশের হাতে এসেছে।
আরও কয়েকটি ভিডিও আসবে বলে পুলিশ আশা করছে।"

অপরাধীদের শনাক্ত করতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য প্রযুক্তির ব্যবহার সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত সকল বাহিনীকে অভিনন্দন।

এখন থেকে দেশের জনগণ অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখবেন।

সীমান্তে এবং বিমানবন্দরে সতর্ক অবস্থান জরুরী।

13.  লিপটনের কৃষিবান্ধব যন্ত্রপাতি
লিপটনের উদ্ভাবনগুলো আমাদের সবার জন্য অনুপ্রেরণা দায়ক!
আমাদের উর্বর ভূমিগুলোতে কৃষকরা উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে পারলে দেশে আরেকটা বিশাল বিপ্লব ঘটবে!
চলুন, আমরা এগিয়ে এসে কৃষকের হাতে উন্নত যন্ত্রপাতি তুলে দেই।

14. 'খাদ্যে ভেজাল রোধে চাই সমন্বিত উদ্যোগ'
বাংলাদেশের মানুষ এখন বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ বিবেচনা করে নাগরিক কর্মসূচী দিচ্ছে।
মাদক বিরোধী, যৌতুক বিরোধী কর্মসূচীর পাশাপাশি খাদ্যে ভেজাল বিরোধী মানববন্ধন করেছে।
জনস্বার্থে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান জোরদার করার জন্য দায়িত্বপ্রাপ্ত মাজিস্ট্রেটদের দৃষ্টি আকর্ষণ করছি।  

15. গণজাগরণ মঞ্চ আজ গোলটেবিল বৈঠক করবে
বংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে গণজাগরণ মঞ্চের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করে।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২২/৫/১৪)

1. কিলাররা তিন গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়
"ছকাকাটা পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে ঘটানো হল একটি হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে, শত শত মানুষের চোখের সামনে।"
"আমি কথা বলতে পারি না - বোবা। একবার মুখ খুললেই চিরতরে মুখ বন্ধ হয়ে যাবে।"

ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ সব সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অচিরেই শুরু হবে।
নারায়ণগঞ্জ, কক্সবাজারের পাশাপাশি ফেনীতে আমাদের ফোকাস থাকবে।
বদি, বাবু, ওসমানদের সাথে নিজাম হাজারীর নামও যুক্ত হল।
ফেনী জেলাকে অপরাধ্মুক্ত করা হবে।

2. লুঙ্গি গেঞ্জি পরে যেভাবে সীমান্ত পাড়ি দিলো নূর হোসেন (mzamin.com)
খুনি নূর হোসেন যেখানেই লুকিয়ে থাকুক না কেন - তাকে বিচারের মুখোমুখি করা হবে।

3. বাংলাদেশে এতদিনকার ট্রেন্ড ছিল - সরকারি দলের নেতা কর্মীদের সম্মিলিত লুটপাট, চাঁদাবাজি। এখন চাঁদাবাজি-লুটপাট করা নিয়ে, আধিপত্য বিস্তার নিয়ে
সরকারি দলের নেতাদের মাঝেই দ্বন্দ্ব-খুন শুরু হয়েছে।

4. আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানজিম আহমেদ সোহেল তাজ, মাহি বি. চৌধুরী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থদের মত আদর্শবান তরুণ নেতারা
প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমরা আদর্শবান দক্ষ যোগ্য তরুণ নেতাদের দেখতে চাই।

সম্ভবনাময় তরুণ নেতাদের প্রজেক্টারে প্রেসেন্টেশানের সুযোগ দেওয়া হবে। ইন্টারভিউ নেওয়া হবে। সময় নিয়ে লিডারশীপ স্কিলস গ্রো
করা হবে। নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিরা এবং প্রাজ্ঞ রাজনীতিবিদরা তত্ত্বাবধানে থাকবেন।

তবে নির্বাচনের আগে তৃণমূল থেকে নাম প্রস্তাব হতে হবে। জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা যাচাই করে দেখা হবে।  

5. ব্রহ্মপুত্রের স্রোত দিয়ে বিদ্যুৎ উৎপাদন - হিসেব নিকেশ করে দেখবো। বন্যাকে বিদ্যুতে রূপান্তর!
রিকশার চাকার ঘূর্ণনে বিদ্যুৎ উৎপাদন - হিসেব নিকেশ, প্রযুক্তি নির্ধারণ করে পাইলট প্রকল্প নেব।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২১/৫/১৪)

1. অপরাধীদের স্বর্গ ফেনী - দুই মাসে ১০ খুন, গ্রেফতার হয়নি খুনিরা - (ittefaq.com.bd)
কর্মীদের অভিযোগের আঙুল নিজাম হাজারীর দিকে (prothom-alo)
নিজাম - একরামের দ্বন্দ্বই আলোচনার কেন্দ্রে (prothom-alo)

ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ সব সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অচিরেই শুরু হবে।
নারায়ণগঞ্জ, কক্সবাজারের পাশাপাশি ফেনীতে আমাদের ফোকাস থাকবে।
বদি, বাবু, ওসমানদের সাথে নিজাম হাজারীর নাম ও যুক্ত হল।

2. লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা - (banglanews24.com)

3. সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতায় "মাদক্মুক্ত বাংলাদেশ" গড়ার পথে আমরা অনেকদূর এগিয়েছি। চোরাচালান এবং নারী, শিশু ও মানব পাচার রোধে বিজিবির ভূমিকা প্রশংসনীয়। সীমান্ত রক্ষাকারী বাহিনীর সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
এক মাসে বিজিবির হাতে আটক ৮১২ জন

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২০ / ৫ / ১৪)

1. স্কুল ছাত্র হত্যায় নূর হোসেনের বিরুদ্ধে মামলা (prothom-alo)
চাঁদা দাবি করে নিরপরাধ শিশুহত্যার চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে?

2. ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা - নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দ্রুত গ্রেপ্তার।
নূর হোসেনের অপরাধ সাম্রাজ্যর যেভাবে পতন হয়েছে - দায়ি ব্যক্তিদেরও একইভাবে দ্রুত চিহ্নিতকরণ করতে হবে।

3. ইরাকে মানব পাচার বন্ধের দাবি (prothom-alo)
মানব পাচারে জড়িত প্রতারকদের বিচারের মুখোমুখি করা হবে - ঠিক যেভাবে এক কালের মহাপরাক্রমশালী মাদক ব্যবসায়ী এবং
ইয়াবা গডফাদারদের পতন - গ্রেপ্তার হচ্ছে।


4. সরকার কোনরকম পর্যালোচনা ছাড়া দেশের সম্পদ বিদেশী কোম্পানিদের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এসব কার্যকলাপ মানতে পারি না।

এভাবে কোনরকম পর্যালোচনা ছাড়া, দেশের ভাল-মন্দ বিবেচনা না করে দেশের সম্পদ বিদেশী কোম্পানির সাথে চুক্তি করে তাদের হাতে তুলে দিলে ভবিষ্যতের সরকার দেশের উন্নয়নে কাজ করতে চাইলেও বাঁধা হয়ে দাঁড়াবে।

সংসদে এখন কার্যত বিরোধী দল নেই।
দেশের সম্পদ নিয়ে চুক্তি করার আগে আমরা সরকারকে নাগরিক সমাজের সাথে আলোচনা তথা জনগণের অনুমতি নেওয়ার আহ্বান জানাই।
তা নাহলে দেশের সম্পদ তথা জাতীয় স্বার্থ রক্ষায় জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে।

জাতীয় স্বার্থ: কার সম্পদ কার হাতে - আনু মুহাম্মদ

"বর্তমানে বাংলাদেশের জাতীয় সংস্থাগুলো যে দামে গ্যাস সরবরাহ করে লাভ করছে,
বিদেশী কোম্পানির কাছ থেকে একই পরিমাণ গ্যাস কিনতে হয় তার ১০ গুনেরও বেশি দামে, বৈদেশিক মুদ্রায়।"

বাংলাদেশী বিশেষজ্ঞরাই  দেশের সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করবেন।
প্রয়োজনে মেধাবী ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে আনা হবে।

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (১৯/৫/১৪)

1. নাগরিক শক্তিতে যোগ্যতা দিয়ে সবাই উপরে উঠবে।
পারিবারিকভাবে শীর্ষ নেতৃত্ব দখল করে রাখার সংস্কৃতির অবসান।
বাংলাদেশের যে কোন নাগরিক নিজ যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন।

2. আগে Infrastructure, প্রয়োজনীয় জনশক্তি, Energy supply নিশ্চিত করতে হবে। (নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে নিশ্চিত করবে।)
আমি বিখ্যাত সব ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো।

3. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: জাতিসংঘের মিশনগুলোতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারলে সামনে কূটনৈতিক উদ্যোগ নেবো।

4. দেশবাসীর প্রতি অনুরোধঃ
রাবের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ৭ খুনের সাথে (প্রকৃত অপরাধীদের থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে) এবং
অন্যান্য উদ্দেশ্যপূর্ণ অপপ্রচার, মিথ্যা বানোয়াট কাহিনী, গুজবগুলোতে কান দেবেন না।

ক্ষমতায় থাকা অবস্থায় দেশের অপরাধী রাজনীতিবিদদের সবাই রুখে দাঁড়াচ্ছে - এটা দুষ্কৃতিকারীদের পছন্দ হওয়ার কথা না।  
আইনশৃঙ্খলা বাহিনীর একটির ওয়েবসাইটে অপর একটি বাহিনী সম্পর্কে অপপ্রচার - দুষ্কৃতিকারীদের নিচু মানসিকতার পরিচয় বহন করে।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মাঝে দূরত্ব সৃষ্টিকারী এসব দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী দেশ ও জনগণের শত্রু।

আমাদের দেশে রাজনীতিবিদরা প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোর শেয়ারের মালিক। মিডিয়াতে কথা বলেনও নেতারাই। উদ্দেশ্যপ্রণোদিত
গুজব ছড়ানো এবং জনগণের মনে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা খুবই সহজ।

রাব সদস্যদের মানসিক অবস্থা - কল্পনা করে দেখুন।
দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত সত্য সম্পর্কে নিশ্চিত না হয়ে শুধুমাত্র গুজবের উপর ভিত্তি করে রাবের বিরুদ্ধে আপত্তিকর কিছু লিখবেন না।
ধৈর্য ধরুন। প্রকৃত সত্য উদ্ঘটিত হবে।  
সত্যের জয় হবেই।

5. প্রতারক চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের অর্থ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা হবে।
৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে "যুবক" - banglanews24.com

6. জয়পুরহাট - আখ চাষিদের পাওনা  (banglanews24.com)

7. বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণ উপলব্ধি করছে - অন্যায়কারীরা সংখ্যায় নগণ্য। বাংলাদেশের জনগণ
আর অন্যায় অপরাধ অবিচার শোষণ মেনে নেবে না।
৭ হত্যাকাণ্ড: নূর হোসেনের আটক ২ সহযোগী রিমান্ডে
নূর হোসেনের আটক ২ সহযোগী রিমান্ডে  - priyo.com
(জনগণ ধরে পুলিশে সোপর্দ করেছে।)

8. সমস্যা: সহায় সম্পত্তি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যাওয়া কর্মীদের উপর অন্যায় - অত্যাচার নেমে আসে। অনেকে প্রতারণার শিকার হন। তারা
অভিযোগ জানানোর জন্য কাউকে পান না।  
সমাধান: মধ্যপ্রাচ্যে বাংলাদেশ আম্বেসিগুলোকে শক্তিশালী করা হবে। প্রবাসী কর্মীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। আন্তরিকভাবে সমস্যা সমাধান করা হবে।

9. বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে সেমি ফাইনালে খেলবে। এই লক্ষ্যে প্রস্তুতি ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হোক।

10. আমাদের দেশের বিশ্বমানের মেধাবী মানুষগুলো কর্মরত আছেন পৃথিবীর নানা দেশে। দেশে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং
ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নিয়ে এবং অর্থায়ন নিশ্চিত করে
(পাশাপাশি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে) তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
মেধাবী মানুষরাই স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশানের জন্য প্রতিযোগিতা করবেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। (মালয়েশিয়া শিক্ষার্থীদের
এমন একটা ডেস্টিনেশান হয়ে উঠেছে।)
আমাদের মনজুর মোরশেদ - প্রফেসর ডঃ মোহাম্মদ কায়কোবাদ (prothom-alo)

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৮/৮/১৪)

1.নিত্যপ্রয়োজনীয় এবং খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী এবং প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় এবং খাদ্যদ্রব্য সবগুলো পণ্যের যথেষ্ট সরবরাহ আছে কিনা,
কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে কিনা,
ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন কিনা,
দোকানিরা মূল্যতালিকা দোকানে ঝুলিয়ে রেখেছেন কিনা
- তদারক করতে হবে।    


[আমরা জানি, যে জিনিসটি যত বেশি দুর্লভ - তার মূল্য তত বেশি। আমরা হীরা (Diamond) বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা ভাবতে পারি (নিলামে অনেক অর্থে বিক্রি হয়)।
বাজারে নিত্যপ্রয়োজনীয় কোন পণ্য বা খাদ্যদ্রব্যের সরবরাহ কমে গেলে, ক্রেতারা বেশি দাম দিয়ে হলেও কিনতে বাধ্য (আপনি তো না খেয়ে থাকতে পারবেন না! দোকানি যে দাম চায় - দিতেই হবে)।
ধরা যাক, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেলো। তখন আমি আপনি সবাই বেশি দাম দিয়ে হলেও বাজার থেকে পেঁয়াজ কিনতে বাধ্য।
কিন্তু বাজারে সরবরাহ যদি যথেষ্ট থাকে, তখন দোকানি ভাবে, আমি যদি বেশি দাম দাবি করি তাহলে তো আমার দোকান থেকে কেউ কিনবে না। সরবরাহ অনেক। কাজেই অন্য দোকান - যেখানে দাম কম - সেখান থেকে কিনবে। কাজেই বাজারে সরবরাহ যথেষ্ট থাকলে দোকানি ন্যায্য দাম দাবি করতে বাধ্য।
অর্থনীতি (Economics)র এই সত্যটিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের সরবরাহ  কমিয়ে দেন (বিদেশ থেকে আমদানি করা বা দেশের কৃষকদের থেকে কেনা পণ্য)। ফলে দাম বেড়ে যায়।
যেসব অসাধু ব্যবসায়ী একটি পণ্য (যেমন - ইলিশ মাছ) বাইরের উৎস থেকে বাজারে সরবরাহ করেন - সবাই একজোট হয়ে বাজারে পণ্যটির (ধরি, ইলিশ মাছ) সরবরাহ কমিয়ে দিতে পারেন। একেই বলে সিন্ডিকেট।  
আমাদের দেশে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ধরাছোঁয়ার বাইরে থাকেন এই অসাধু ব্যবসায়ীরা।]


2.বিদ্যুৎ খাতের উন্নয়নে
দেশের স্বার্থবিরোধী চুক্তি (যেমন - রামপাল)
বা
দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা না করে তড়িঘড়ি করে বড় চুক্তিতে যাওয়া (যেমন - নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন)
- না করে এখনই কিছু ব্যবস্থা নিতে হবে।

আমাদের existing power plantsগুলোর efficiency বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করতে হবে।
"বিদ্যুৎ চুরি"-র বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।  
"সিস্টেম লস" - কমানোর লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে।
বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ দ্রুত শেষ করতে হবে।
গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর যন্ত্রপাতির সংস্কার করে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৫০% এর বেশি বাড়ানো সম্ভব। এজন্য এক হিসেব মতে খরচ হবে আনুমানিক ৫০০০ কোটি টাকা - যা বিশ্বব্যাংক এবং এডিবি (ADB) দিতে প্রস্তুত।

টেকনিক্যাল কাজগুলোতে বিদেশী Expertise এর উপর নির্ভরতা আমাদের কমাতে হবে।
প্রকল্প বাস্তবায়নে সক্ষম দেশী ইঞ্জিনিয়ারিং কর্পোরেশান আমি গড়ে তুলবো।

কিছুদিন পর দেশে রিকশার চাকার ঘূর্ণনে বিদ্যুৎ উৎপাদন করা হবে। বন্যার পানি রূপান্তরিত হবে বিদ্যুতে। Renewable Energy Sector এ বাংলাদেশ হবে বিশ্বের মডেল।


3.আমরা অন্যের কাছে যাই শুনেছি - তা-ই নিজের মত (Opinion) করে নেবো না। 
নিজের বিচার বিশ্লেষণ দিয়ে নিজস্ব মতামত তৈরি করবো।
এতে কারও সাথে দ্বিমত থাকলে - নিজস্ব যুক্তি দিয়ে আলোচনা - বিতর্ক করতে পারবো - নিজের মতামত প্রতিষ্ঠিত করতে পারবো।
অন্যের কাছে যা শুনেছি - তাকেই বিচার বিশ্লেষণ ছাড়া নিজের মতামত করে নিলে - সেই Opinion এ ভুল বা সীমাবদ্ধতা থাকলেও ধরতে পারবো না।

"Believe nothing. No matter where you read it or who said it, even if I had said it, unless it agrees with your own reason and your common sense."
- Buddha.

বেশিরভাগ মানুষ যাপন করে অন্যের দ্বারা defined জীবন। আশেপাশের মানুষ, সংস্কৃতি যেভাবে বলে - সেভাবে যাপিত জীবন। অন্যে যা ভালো বলে - তাই ভালো; যা খারাপ বলে তা-ই খারাপ - এমন জীবন।

আমরা এমনটা হব না। আমরা প্রত্যেকে আলাদা হব। প্রত্যেকে নিজেদের বিচার বিশ্লেষণ দিয়ে নিজেদের জীবন গড়ে তুলবো।

4.গণজাগরণ মঞ্চের দায়িত্ব হবে সারা দেশে ছড়িয়ে থাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গণজাগরণ মঞ্চের সব শাখাগুলোকে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ করা।    
৭১ এ সংগ্রাম করে আমরা দেশ স্বাধীন করেছি - আমাদের এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে।

"আমরা করবো জয়"।
গণজাগরণ মঞ্চ: "আমরা করবো জয়"


"জয় বাংলা, জয় জয় জয়"।



"সময় এসেছে নতুন শুরুর"।


"তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ
আছো সারওয়ারদি, শেরে বাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়"।

5.নাগরিক ঐক্য এবং গণজাগরণ মঞ্চ একসাথে কাজ করবে।

6."আন্তর্জাতিক আদিবাসী দিবস"এ দেশের সব আদিবাসী জাতি গোষ্ঠীর জন্য শুভেচ্ছা!
"জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা" - হোক এবারের আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য।

আদিবাসী দিবসে সেতুবন্ধ: সঞ্জীব দ্রং

"আমরা কি স্বপ্ন দেখবো, একদিন পাহাড়ি শিশুর হাত ধরে পরম আনন্দে পথ চলবে বাঙ্গালি শিশু রাঙামাটির পথে।

ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমাদের রাষ্ট্রপ্রধান আদিবাসীদের নিয়ে একটি সম্মেলনের ডাক দিলেন।
এক জুমিয়া নারী বলল, কী আফসোস, যদি রাষ্ট্রপ্রধানকে আমাদের খাবার দিয়ে একটু আপ্যায়ন করতে পারতাম?
রাষ্ট্রপ্রধান একদিন ঘোষণা দিলেন, আমার একটু বিশ্রাম দরকার। একদিন আদিবাসী গ্রামে গিয়ে বিশ্রাম নিতে চাই।
একদিন অবাক কান্ড ঘটল, সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপ্রধান একটি আদিবাসী ভাষার গান শিখে ফেললেন। ইউটিউবে সেই গান ছড়িয়ে গেলো।

কদিন আগে দিনাজপুরের নবাবগঞ্জে দুদু সরেনকে দিনের বেলা হত্যা করলো ভুমিগ্রাসী চক্র। এর আগে ২০১১ সালে দুদু সরেনের আপন ভাই গোসাই সরেনকেও সন্ত্রাসীরা হত্যা করেছিল। তারও অনেক আগে ১৯৭৩ সালে তাদের বাবা ফাগু সরেনকে একই ভূমিদস্যু চক্র
খুন করেছিল। এসব হত্যার বিচার হয়নি বলেই আমরা এখানে রাষ্ট্রকে খুঁজে ফিরি।"  

[কী সুন্দর করে লিখেছেন সঞ্জীব দ্রং!
দুদু সরেন এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।
আদিবাসী এবং সনাতনী ধর্মাবলম্বীদের দুর্বল ভেবে তাদের জমিজমা কেড়ে নিতে হামলা-খুন এর ঘটনাগুলো বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।]

দুই দশকেও অর্জিত হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার (banglanews24.com)

"বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আমরা চাই জাতীয়ভাবে "বিশ্ব আদিবাসী দিবস" পালন করা হোক।
এবার জাতিসংঘ কর্তৃক দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন।"

দৃকে "বিশ্বভরা প্রাণ" (ittefaq.com.bd)
আধুনিকতার স্রোতে হারিয়ে যাচ্ছে পাহাড়ি সংস্কৃতি (ittefaq.com.bd)


তথ্য বিবরণী: "আদিবাসী" শব্দ পরিহার করুণ
- সরকার "আদিবাসী" শব্দটির ব্যবহার পরিহারের নির্দেশ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে - আমরা তার কার্যকারিতা স্থগিতের আবেদন জানাচ্ছি।
সংবিধান পরিবর্তন করে আদিবাসীদের অস্তিত্ব অস্বীকার করার প্রচেষ্টা আমাদের ব্যথিত করে।

"আদিবাসী" স্বীকৃতির দাবিতে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন (banglanews24.com)
"সরকার আদিবাসীদের অস্তিত্বকে অস্বীকার করছে": "ভূমি থেকে আদিবাসী উচ্ছেদ বন্ধ ও তাদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের ভূমিকা" শীর্ষক গোলটেবিল বৈঠকে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
১২ সংগঠনের প্রত্যাখ্যান (samakal.net)


7.মার্কিন রাষ্ট্রদূত ডান মজীনা বাংলাদেশে শুধুমাত্র একজন রাষ্ট্রদূতই নন, তিনি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে নিজের মাঝে ধারণ করেছেন। বাংলাদেশের মাঝে, এদেশের মানুষের মাঝে অনন্য সম্ভাবনা তিনি দেখেন।
লুঙ্গি পরে রিকাশায় বসে আন্তরিক ডান মজীনা - ছবিটি বাংলাদেশের মানুষের হৃদয়ে সবসময় থাকবে।  

ডান মজীনার এক দিন (prothom-alo.com)

"আমার আবার রসগোল্লা - সন্দেশ খুব পছন্দ।
রংপুর গাইবান্ধার মত এলাকার নদী ভাঙন ঠেকানোর ব্যাপারে আপনারা তাত্ত্বিকভাবে কি করতে পারেন? সাশ্রয়ী কোন কৌশল কি আছে আপনাদের কাছে?
জসীমউদ্দিনের 'কবর' তাঁর প্রিয় কবিতা।
আমি বাংলাদেশের সব জেলা ঘুরেছি। কারণ আমি মনে করি প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পাঠিয়েছেন। আমি গ্রাম থেকে গ্রামে যাই। আর নতুন নতুন জিনিস শিখি।
বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে নাতো কারা করবে?"

8.ক্রীড়ায় বাংলাদেশ

মুশফিকের হাতে জোড়া ট্রফি (prothom-alo.com)

"সাকিব আল হাসান বললেন, আশা করি, ও (আমাদের মমিনুল) অবসর নেওয়ার আগেই বাংলাদেশ বিশ্বকাপ জিতবে।
মুস্তফা কামাল বললেন, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবো আমি। লম্বা কোন খেলোয়াড়কে ট্রফি তুলে দিতে খুব কষ্ট হয় জানেন। আমি তাই সেদিন মুশফিকের হাতেই তুলে দিতে চাই ট্রফিটা।"

তৃপ্তির সন্ধ্যায় সব পেলেন মুশফিক (prothom-alo.com)

"পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ। জুরিবোর্ডের রায়ে বর্ষসেরা ক্রীড়াবিদ।"

এই সিদ্দিক আত্নবিশ্বাসী (prothom-alo.com)

9.তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়

এম-বিলিয়নথ পুরষ্কার পেলো স্বস্তি ও এমপাওয়ার (prothom-alo.com)
(mbillionth.in - উদ্ভাবনের অনুপ্রেরণার জন্যও ঘুরে আসতে পারেন।)

10.Beautiful Bangladesh - রূপসী বাংলা

ঘর হতে দুই পা ফেলিয়া (banglanews24.com)  

11."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

রাজশাহীতে মাদক মামলায় দন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার (banglanews24.com)

12."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।

ডিএমপির ২০ থানায় বিশেষ অভিযান শুরু (banglanews24.com)

13.অন্যায় অপরাধমুক্ত উন্নত লক্ষ্মীপুর জেলা গড়ে তোলায় অগ্রগতি

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী আটক (banglanews24.com)
লক্ষ্মীপুরে তাহের বাহিনী, শাহজাহান বাহিনী এবং এ ধরণের সব বাহিনীর কার্যকলাপ চিরদিনের জন্য বন্ধ করা হবে।  

14."দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ে তোলায় অগ্রগতি

দুদকের তদন্তে শওকতের দুর্নীতির চিত্র

"গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের দুর্নীতির অন্যতম সহযোগী ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. খোব্দকার শওকত হোসেন।
গণপূর্ত সচিবের দায়িত্ব পালনকালে তিনি প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
দেশের বাইরেও কোটি কোটি টাকা পাচার করেছেন।"

আমরা জানি, রাজউক এবং অন্যান্য কর্তৃপক্ষের প্লট বরাদ্দের নামে প্রকান্ড রকম দুর্নীতি হয়।
এসব দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তি, সচিব (গণপূর্ত), মন্ত্রী (গৃহায়ন ও গণপূর্ত)দের স্বরূপ উদ্ঘাটিত হবে।

15.বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

বাজিতপুরে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন (banglanews24.com)
লোহাগড়ায় বাল্যবিবাহের আয়োজন করায় জরিমানা (banglanews24.com)

16.মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ

৪৩ বছর পর শহীদ স্বজনদের কবর জিয়ারত (banglanews24.com)

হাসপাতালে শয্যাশায়ী সিলেটের নারী মুক্তিযোদ্ধা ছায়ারুন (banglanews24.com)
- সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে শয্যাশায়ী ছায়ারুন বেগমের পাশে এ দেশের মানুষকে থাকতে হবে।

17.ত্বকী হত্যা ছিল সুপরিকল্পিত: "সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ" আয়োজিত গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ এম এম আকাশ

সন্ত্রাস নির্মূলে সামাজিক বিপ্লবের আহবান
"বক্তারা বলেন, পুরো বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য আমাদের সামাজিক বিপ্লব সৃষ্টি করতে হবে।"



18.বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর উদ্যোগ

বিজিবির বৃক্ষরোপণ অভিযান শুরু (banglanews24.com)
বিজিবির উদ্যোগে মৎস্য সপ্তাহ পালন (banglanews24.com)
"এ কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।"

19.রবীন্দ্রনাথের অবস্থান মর্মমূলে
পশ্চিমবঙ্গে কবিগুরুর প্রয়ান দিবস পালিত (banglanews24.com)
- কবিগুরু রবিঠাকুর ছিলেন একজন শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ দার্শনিক এবং Mystic.